সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে, পুনর্বাসনেও থাকবে সর্বাত্মক সহযোগিতা: পার্বত্য সচিব

সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে, পুনর্বাসনেও থাকবে সর্বাত্মক সহযোগিতা: পার্বত্য সচিব

সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে, পুনর্বাসনেও থাকবে সর্বাত্মক সহযোগিতা: পার্বত্য সচিব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিনিধি 

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান।

সোমবার (১৩ জুলাই) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে, পুনর্বাসনেও থাকবে সর্বাত্মক সহযোগিতা: পার্বত্য সচিব

পরিদর্শনকালে তিনি বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ত্রাণ বিতরণ, ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন এবং পুনর্বাসন কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন।

এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ২০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ ও পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তালজিল পারভেজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *