বরকলে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবির হরিণা জোন, ৬০ পরিবার পেল খাদ্য সহায়তা

বরকলে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবির হরিণা জোন, ৬০ পরিবার পেল খাদ্য সহায়তা

বরকলে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবির হরিণা জোন, ৬০ পরিবার পেল খাদ্য সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিনিধি 

টানা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে কর্ণফুলী নদীর উজানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির বরকল উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক উদ্যোগের অংশ হিসেবে হরিণা জোন (১২ বিজিবি) বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও ক্ষয়ক্ষতির পরিস্থিতি পরিদর্শন করেছে।

সোমবার (১৩ জুলাই) সকালে হরিণা জোনের দায়িত্বপূর্ণ এ্যারাবুনিয়া ও আমতলা এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

বরকলে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবির হরিণা জোন, ৬০ পরিবার পেল খাদ্য সহায়তা

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে জরুরি খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

আকস্মিক বন্যায় কর্ণফুলী নদীর তীরবর্তী অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যাওয়ায় অনেক পরিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আত্মীয়-স্বজনের বাড়ি এবং পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

বরকলে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবির হরিণা জোন, ৬০ পরিবার পেল খাদ্য সহায়তা

হরিণা জোনের উদ্যোগে বন্যাকবলিত ৬০টি পরিবারের মাঝে চাল, আটা, ভোজ্যতেল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পাশাপাশি মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কাসেয় মেহেদী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার মানুষের যেকোনো দুর্যোগে পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বের অংশ। তিনি বলেন, চলমান অতিবৃষ্টিতে ছোট হরিণা ব্যাটালিয়ন সদরসহ কয়েকটি বিজিবি ক্যাম্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও বিজিবির সদস্যরা নিজেদের ঝুঁকি উপেক্ষা করে দুর্গত মানুষের সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বরকলে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবির হরিণা জোন, ৬০ পরিবার পেল খাদ্য সহায়তা

তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগের এ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হরিণা জোনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় দ্রুত খাদ্য ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ায় বিজিবির এই উদ্যোগ বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *