মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শুরু, ক্ষতিগ্রস্ত বিদ্যালয় পরিদর্শন

মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শুরু, ক্ষতিগ্রস্ত বিদ্যালয় পরিদর্শন

মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শুরু, ক্ষতিগ্রস্ত বিদ্যালয় পরিদর্শন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাতটি ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ত্রাণ বিতরণকালে জিয়াউর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর দিকনির্দেশনা এবং খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে জেলা প্রশাসনের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণসামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা পৌঁছে দিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ত্রাণ বিতরণে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

ত্রাণ বিতরণ শেষে ইউএনও উম্মে তাহমিনা মিতু ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত যতন কুমার কার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়টির ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের আশ্বাস দেন তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *