হাঁটুসমান কাদা ও নৌপথ পেরিয়ে দুর্গম পাহাড়ে বন্যার্তদের পাশে দাঁড়ালো ৭ বিজিবি

হাঁটুসমান কাদা ও নৌপথ পেরিয়ে দুর্গম পাহাড়ে বন্যার্তদের পাশে দাঁড়ালো ৭ বিজিবি

হাঁটুসমান কাদা ও নৌপথ পেরিয়ে দুর্গম পাহাড়ে বন্যার্তদের পাশে দাঁড়ালো ৭ বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

টানা বৃষ্টিপাত ও বন্যায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম মেরুং ইউনিয়নের লক্ষীকার্বারী পাড়ার পাকুইজ্জাছড়ি এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার সংকটে থাকা এসব বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ৭ বিজিবি।

দুর্গম পাহাড়ি পথের হাঁটুসমান কাদা মাড়িয়ে এবং নৌপথ অতিক্রম করে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজের নেতৃত্বে বিজিবির একটি দল বন্যাকবলিত পাকুইজ্জাছড়ি এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পাহাড়ি সম্প্রদায়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করে।

একই সঙ্গে তাদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

হাঁটুসমান কাদা ও নৌপথ পেরিয়ে দুর্গম পাহাড়ে বন্যার্তদের পাশে দাঁড়ালো ৭ বিজিবি

এ সময় ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন অসুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসাসেবা প্রদান করেন।

শুধু পাকুইজ্জাছড়িই নয়, মেরুং ইউনিয়নের ছোট মেরুং এলাকার চিটাইংগা পাড়ার বন্যাদুর্গত মানুষের মাঝেও ৭ বিজিবির উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে বাবুছড়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিডিপি সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

স্থানীয়দের ভাষ্য, দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও প্রতিকূল পরিবেশের কারণে বন্যার সময় অনেক এলাকায় দ্রুত সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ৭ বিজিবির সদস্যরা ঝুঁকি নিয়ে দুর্গম এলাকায় পৌঁছে খাদ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করায় বন্যাদুর্গত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *