রাঙামাটির নানিয়ারচরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের পাশে সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে টানা ভারী বর্ষণ ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১৩ জুলাই) নানিয়ারচর জোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প-এর আওতায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমানের দিক-নির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমে জোনের দায়িত্বপূর্ণ ইসলামপুর ও ঘিলাছড়ি এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হয়।
এ সময় নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম ইসলামপুর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আনুষ্ঠানিকভাবে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী তুলে দেন। একই সঙ্গে ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. সায়েম আখতার সৌধ ঘিলাছড়ি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, এ কার্যক্রমের আওতায় সর্বমোট ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবার মানবিক সহায়তা পেয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।