বান্দরবানে বন্যাদুর্গত পাঁচ শতাধিক পরিবারের পাশে ইউপিডিএফ (গণতান্ত্রিক)

বান্দরবানে বন্যাদুর্গত পাঁচ শতাধিক পরিবারের পাশে ইউপিডিএফ (গণতান্ত্রিক)

বান্দরবানে বন্যাদুর্গত পাঁচ শতাধিক পরিবারের পাশে ইউপিডিএফ (গণতান্ত্রিক)
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের পাঁচ শতাধিক পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সংগঠনটির উদ্যোগে শহরের বালাঘাটা, কালাঘাটাসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মার্মা।

বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, ভোজ্যতেল, লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

ত্রাণ বিতরণকালে উবামং মার্মা বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। দুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবের লক্ষ্যেই ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পক্ষ থেকে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ত্রাণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের ভাষ্য, বন্যা-পরবর্তী সময়ে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট মোকাবিলায় এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির বান্দরবান জেলা কমিটির নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed