আসাম রাইফেলস ও নাগা আর্মিকে ঘিরে উত্তেজনা, নিরাপত্তা বাহিনীর গাড়িতে আগুন

আসাম রাইফেলস ও নাগা আর্মিকে ঘিরে উত্তেজনা, নিরাপত্তা বাহিনীর গাড়িতে আগুন

আসাম রাইফেলস ও নাগা আর্মিকে ঘিরে উত্তেজনা, নিরাপত্তা বাহিনীর গাড়িতে আগুন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের সেনাপতি শহরে আসাম রাইফেলস ও স্বাধীনতাকামী নাগা আর্মির মধ্যে কথিত মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর যানবাহনে অগ্নিসংযোগ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ওকলং গ্রামের অধীন হুথরং ব্রিগেড সদর দপ্তর এলাকায় অবস্থিত একটি ‘নাগা আর্মি’ ক্যাম্পে নিরাপত্তা বাহিনী অভিযান চালাতে যাচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর পরিস্থিতির অবনতি ঘটে।

রাত প্রায় ৯টা ২ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত বার্তা ছড়িয়ে পড়ে। বার্তায় জনগণকে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়ার জন্য সেনাপতি শহরের ট্রাফিক পয়েন্টে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।

এরপর বিপুলসংখ্যক মানুষ সেখানে সমবেত হয়ে মিছিল নিয়ে আসাম রাইফেলসের কোম্পানি অপারেটিং বেস (COB)-এর দিকে অগ্রসর হন। বিক্ষোভকারীরা ওকলং এলাকা থেকে আসাম রাইফেলসকে প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভ চলাকালে কোম্পানি অপারেটিং বেসের (সিওবি) ফটকের বাইরে পার্ক করে রাখা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া পাশের একটি অপেক্ষমাণ শেডেও অগ্নিসংযোগ করা হয়।

সূত্র জানায়, পরে আসাম রাইফেলস ওকলং এলাকা থেকে সরে গেছে—এমন খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফিরে আসার সময় একদল বিক্ষোভকারী আসাম রাইফেলসের একটি ট্রাক উল্টে দেয় এবং বাহিনীর দুটি জিপসি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানা গেছে।

তবে কথিত ওই মুখোমুখি অবস্থান বা ওকলংয়ের ‘নাগা আর্মি’ ক্যাম্পে সম্ভাব্য অভিযান সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *