ফেনীর পরশুরামে বিজিবির ফ্রি চিকিৎসা ও ওষুধ পেলেন সাড়ে ৩ হাজার অসহায় মানুষ

ফেনীর পরশুরামে বিজিবির ফ্রি চিকিৎসা ও ওষুধ পেলেন সাড়ে ৩ হাজার অসহায় মানুষ

ফেনীর পরশুরামে বিজিবির ফ্রি চিকিৎসা ও ওষুধ পেলেন সাড়ে ৩ হাজার অসহায় মানুষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল ডেস্ক

ফেনীর পরশুরামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যার আগাম প্রস্তুতিমূলক সচেতনতা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে বিজিবি।

বুধবার (১৫ জুলাই) উপজেলার পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি ফেনী ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় প্রায় সাড়ে ৩ হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এর আগে, সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া আনুষ্ঠানিকভাবে এ মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এতে আটটি বিশেষ বুথে মেডিসিন, গাইনি, চক্ষু ও চর্ম রোগসহ বিভিন্ন বিষয়ের আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের পরামর্শ দেন। একইসঙ্গে রোগীদের বিনামূল্যে ব্লাড টেস্ট, চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় সব ওষুধ সরবরাহ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

লে. কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। বিশেষ করে সীমান্তবর্তী বন্যাপ্রবণ এলাকার বয়োবৃদ্ধ, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

চিকিৎসা নিতে আসা স্থানীয় প্রবীণ মাওলানা নুরুল হক ও সালেহা খাতুন বলেন, চিকিৎসকের পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ পেয়েছি। ভবিষ্যতেও এমন কার্যক্রম চালু রাখলে উপকৃত হব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফেনী বিজিবির সহকারী পরিচালক জসিম উদ্দিন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন ভূঁইয়া, বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়রা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *