টেকনাফের শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

টেকনাফের শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

টেকনাফের শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় সাগরে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার হাজীপাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে। পরে স্থানীয়দের খবর পেয়ে শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বেড়িবাঁধের ব্লকের মধ্যে এক ব্যক্তির কাপড়বিহীন মরদেহ আটকে থাকতে দেখা যায়। পরে বিষয়টি ফাঁড়ি পুলিশকে জানানো হলে, স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোর ৬টার দিকে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের মরদেহ এটি হতে পারে। তবে পরিচয় নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজীব জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর। তার মুখে দাড়ি রয়েছে এবং মরদেহে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন প্রাথমিক ভাবে দেখা যায়নি।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূল এলাকায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাতপরিচয় পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *