কক্সবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৭

কক্সবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৭

কক্সবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৭
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের উখিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার মরিচ্যা বাজারে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে এবং ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস জব্দ করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মিজানুর রহমান (২৬), ফরহাদ হোসেন (১৮), সাজ্জাদুর রহমান (১৯), সাইফুল ইসলাম (২১), মোহাম্মদ ইমরুল (১৯), মো. সোহেল (১৯) ও গাড়ি চালক আবুল খায়ের (৩০)।

ওসি মো. আতিকুর রহমান মজুমদার জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতি গ্রহণের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed