স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় প্রার্থী থাকবে এনসিপির: নাহিদ ইসলাম

স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় প্রার্থী থাকবে এনসিপির: নাহিদ ইসলাম

স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় প্রার্থী থাকবে এনসিপির: নাহিদ ইসলাম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলার সবকটিতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২ আগস্ট) চট্টগ্রামে আয়োজিত ‘পাহাড়ে জুলাই’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি দীর্ঘ দিন ধরে জাতীয়তাবাদের কথা বলে আসলেও বিগত ৫০ বছরে তারা সেই আদর্শ ও দর্শনের সঠিক বাস্তবায়ন করতে পারেনি। জুলাই গণ-অভ্যুত্থানের সময় দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে যে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা ভাঙার পেছনে বিএনপিকে দায়ী করেন তিনি।

নাহিদ অভিযোগ করেন, ভোটের সুবিধার জন্য তারা বিভাজন তৈরি করেছে। কেবল নির্বাচনের সমীকরণ ও ভোটের সুবিধা নেওয়ার উদ্দেশ্যে দলটি বিভাজন তৈরি করছে।

নাহিদ ইসলাম বলেন, একটা সরকার টু থার্ড মেজোরিটি নিয়ে ক্ষমতায় এসেছে। অথচ পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি নেই। দীপেন দেওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে কবে হয়েছে আমার জানা নেই। এটা করতে পারছে কারণ সরকার কোনো জবাবদিহির আওতায় নেই। ফলে আমরা মনে করি, জুলাই সনদ বাস্তবায়নে পাহাড় থেকে আওয়াজ আসা উচিত।

চট্টগ্রাম প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টির সভায় বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

তিনি বলেন, আমরা মনে করি পাহাড়ের রাজনীতি, সমাজ, অর্থনীতি জটিল। এটার একরৈখিক সমাধান নেই। পাহাড়ের নৃগোষ্ঠীগুলো বিভিন্নভাবে বঞ্চিত, সমান মর্যাদা পায় না। আবার বাঙালিরাও নানা বঞ্চনার শিকার। তাদের মধ্যে বিভিন্ন সময়ে বিভাজন, দ্বন্দ্বের কথা শুনি। এটার সুযোগ নেয় বিদেশি শক্তি। আমাদের কাজ হচ্ছে, আমরা সবাই বাংলাদেশি। এ দেশকে উন্নত করলে, সুষম বণ্টন হলে সবাই উপকৃত হবেন। পাহাড়ের দীর্ঘদিনের বঞ্চনা, নিপীড়নের রাজনৈতিক সমাধান প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নিতে হবে। রাজনৈতিক দলগুলোর উচিৎ আলাপ আলোচনা করে সমাধান বের করা। তাদেরকে মূলধারায় নিয়ে আসতে হবে। যারা দ্বন্দ্ব জিইয়ে রেখে সুবিধা নিতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সবাই মিলে একটা সমাধানে এসে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে। পুরোনোরা পারেনি, আমরা যারা নতুন আমাদের উদ্যোগ নিতে হবে।

আলোচনা সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনসহ পার্বত্য জনগোষ্ঠীর প্রতিনিধিরা বক্তব্য দেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed