বাঘাইছড়িতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বিএনপির আলোচনা সভা

বাঘাইছড়িতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বিএনপির আলোচনা সভা

বাঘাইছড়িতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বিএনপির আলোচনা সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়িতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের মাদকবিরোধী কার্যক্রমকে সমর্থন জানিয়ে আয়োজিত এ সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

গতকাল ৩২ নম্বর বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপি এবং বাঘাইছড়ি পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ৩২ নম্বর বাঘাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু এবং বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলমসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাঘাইছড়িতে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বিএনপির আলোচনা সভা

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ওসি নাছির উদ্দিন মজুমদার বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ এগিয়ে এলে মাদক নির্মূল করা সম্ভব।

সভায় বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক কার্যক্রমে যুবসমাজকে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ এবং নিরাপদ সমাজ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed