নাফ নদী দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে রোহিঙ্গা আটক

নাফ নদী দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে রোহিঙ্গা আটক

নাফ নদী দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে রোহিঙ্গা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টাকালে পাঁচ বস্তা সারসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকাজে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়।

সোমবার (৩ আগস্ট) গভীর রাতে টেকনাফ সীমান্তের নাফ নদী এলাকায় নিয়মিত টহল চলাকালে এ অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

আটক ব্যক্তি মো. শোয়াইব (২০)। তিনি টেকনাফের ২৭ নম্বর জাদিমুড়া এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্পের বাসিন্দা এবং নুরুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। একপর্যায়ে নাফ নদী দিয়ে নৌকাযোগে বাংলাদেশ থেকে মিয়ানমারে পাঁচ বস্তা সার পাচারের চেষ্টা করা হলে বিজিবির সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক পাচারকারীকে হাতেনাতে আটক করেন। এ সময় পাচারের উদ্দেশ্যে নেওয়া পাঁচ বস্তা সার জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত সার টেকনাফ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

সীমান্তে সার, মাদক ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *