মহালছড়িতে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মহালছড়িতে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মহালছড়িতে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়িতে মাদকাসক্তি ও জনভোগান্তি প্রতিরোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. শাহিন (২৫)। তিনি মহালছড়ি উপজেলার ৩ নম্বর ক্যয়াংঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ক্যয়াংঘাট এলাকার মৃত ফারুখ মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্তির কারণে শাহিন এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি করে আসছিলেন। মাদক সেবনের পর স্থানীয় বাসিন্দাদের হয়রানি, সামাজিক পরিবেশ বিঘ্নিত করা এবং জনশৃঙ্খলা নষ্টের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মহালছড়িতে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

অভিযানে মহালছড়ি থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। এ সময় মহালছড়ি প্রেসক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী বলেন, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে মহালছড়িতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। মাদক, সন্ত্রাস, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়—এমন যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে। পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *