জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বান্দরবানে ছাত্রশিবিরের র্যালি
![]()
জার্নাল প্রতিবেদক
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার দাবিতে বান্দরবানে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (৫ আগস্ট) “জুলাইয়ের বর্ষপূর্তি, জুলাইয়ের অঙ্গীকার—ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বান্দরবান শহর আদর্শ থানা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
র্যালিটি শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে প্রত্যাশা ব্যক্ত করেছিল, তা বাস্তবায়নের জন্য গণভোটের রায় কার্যকর করা, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা প্রয়োজন।
তারা আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে ন্যায়বিচার, জবাবদিহিতা ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
র্যালি ও সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান শহর আদর্শ থানা শাখার নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন।
সমাবেশ শেষে আয়োজকরা জুলাই অভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।