রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সংবর্ধনা ও সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে রাঙামাটির জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান।

May be an image of text that says "हमाद চেতনাव পকুবো কখো সনার মাংলাদেশ" জুনাই গণতন্যুথথান দিবস ২০২৬ পালদ অপপকে আলচনা সভা সংবর্ধনা অনুষান সমরः সক্াল ဘ5 हम.েল পরশাসমর সাদ্পন 아복 আলিথঃ আপস ২০২ঞ জেলা প্রশাসন, রাহামাটি পার্বতা গোলা"

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার আব্দুর রকিব, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, “২০২৪ সালের তরুণদের আত্মত্যাগ যেন কখনো বৃথা না যায়। সেই সংগ্রামের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব।”

May be an image of ‎dais and ‎text that says "‎পালন উপলক্ষ্যে আলোচনা সভা ১২৬ সংরধনাঅনী সময়: সকাল 00:0ל টা জেলা лET Έεπ প্রশাসকের রাঙ্গামাটি কক্ন SIONA‎"‎‎

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং দেশপ্রেমের আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় বক্তারা জুলাই-আগস্টের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি একটি বৈষম্যহীন, উন্নত ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

May be an image of ‎dais and ‎text that says "‎আপাকে্যে আলোচনা সভা সংবর্ধানা অনুক্ঠম স্ট ২০২৬ সময়: সকাল১০:০ সকাল্দ ১০:০০ টা যলা সলাপ্রশাসকেম্গেল প্রশাসকের সম্মেল রাংগামাটি حا ま 物美 蜗乐‎"‎‎

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা প্রশাসনের আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর আদর্শ তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *