আলীকদমে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আলীকদমে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আলীকদমে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানের আলীকদমে পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত এবং প্রার্থনার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আত্মত্যাগের গুরুত্ব এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশপ্রেম, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও আলীকদম সদর ইউনিয়নের প্রশাসক সোহেল রানা, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিথুন ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. শফিউল আলম, তৈন রেঞ্জ কর্মকর্তা মো. আরিফুর রহমান, ফায়ার সার্ভিস ও আনসার-ভিডিপির প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রিটন, আলীকদম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. আরাফাতুল ইসলাম, ছাত্রদল নেতা কালাম ফেরদৌস ইসফাক, বর্তমান ও সাবেক রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলীকদম উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আইয়ুব খান।

উপজেলা প্রশাসন জানায়, দিবসটি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক ছিল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *