জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লামায় ছাত্রশিবিরের গণমিছিল ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লামায় ছাত্রশিবিরের গণমিছিল ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লামায় ছাত্রশিবিরের গণমিছিল ও সমাবেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

৫ আগস্টের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার (৫ আগস্ট) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লামা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে লামা উপজেলা মডেল মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে গোপাল বাবুর মোড়, লামা মাছ বাজার, লামা ফাজিল মাদ্রাসা ও বাসস্টেশনসহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লামায় ছাত্রশিবিরের গণমিছিল ও সমাবেশ

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লামা উপজেলা শাখার সভাপতি মো. মারুফ আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লামা উপজেলা আমীর মো. কাজী ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক মো. ফারুক আহমেদ, লামা উপজেলা সভাপতি মো. আকবর হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মো. আদহাম আহমেদ।

এছাড়া সমাবেশে ছাত্রশিবিরের লামা উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাধারণ সমর্থক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লামায় ছাত্রশিবিরের গণমিছিল ও সমাবেশ

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের চেতনা ধারণ করে ন্যায়বিচার, জবাবদিহিতা ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা জুলাইয়ের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা গণঅভ্যুত্থানের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *