কাপ্তাই মডেল মসজিদে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

কাপ্তাই মডেল মসজিদে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

কাপ্তাই মডেল মসজিদে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা মডেল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সোলাইমান। মোনাজাতে বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশ ও জনগণের জন্য বিশেষ দোয়া করা হয়।

কাপ্তাই মডেল মসজিদে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহম্মদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হাছান চৌধুরী রক্সি, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, যুগ্ম সচিব সুমন মারমা, যুবদলের সাবেক সদস্য সচিব সেলিম বাপ্পা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রফিক, উপজেলা তাঁতী দলের সভাপতি আবছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রহমত উল্লাহ মনুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশ ও জনগণের শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *