তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে, গত ৫ আগস্ট নয়াদিল্লিতে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনার প্রকাশ্য সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনায় এই প্রক্রিয়া ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ঢাকা।

রবিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতীয় কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

একই সঙ্গে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের অভিযুক্ত হত্যাকারীদের বাংলাদেশে হস্তান্তরেরও অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

বিবৃতিতে আরও লা হয়, প্রতিবেশী দেশসহ অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ তার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অব্যাহত রাখবে।

সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এসব সম্পর্ক এগিয়ে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *