বান্দরবানে অবৈধভাবে পাচারের জন্য রাখা ২৫০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করল সেনাবাহিনী

বান্দরবানে অবৈধভাবে পাচারের জন্য রাখা ২৫০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করল সেনাবাহিনী

বান্দরবানে অবৈধভাবে পাচারের জন্য রাখা ২৫০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানে অবৈধভাবে পাচারের জন্য পরিবহনের উদ্দেশ্যে মজুদ করে রাখা প্রায় ২৫০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭৩ হাজার ২৮৫ টাকা।

রোববার (১৬ আগস্ট) বান্দরবান সদর জোনের আওতাধীন বেতছড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল চলাকালে বান্দরবান-বেতছড়া সড়ক থেকে কদমপ্রু পাড়ায় যাওয়ার ইটের সলিং রাস্তার ওপর এসব কাঠ পড়ে থাকতে দেখে টহলদল।

পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে বেতছড়া রেঞ্জ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাঠগুলোর পরিমাণ ও বৈধতা যাচাই করেন। পরিমাপ শেষে ৩১৫ টুকরা সেগুন কাঠের পরিমাণ ২৪৯ দশমিক ৫১ ঘনফুট বলে নিশ্চিত করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় কাঠগুলো অবৈধ হিসেবে জব্দ করা হয়।

বান্দরবানে অবৈধভাবে পাচারের জন্য রাখা ২৫০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করল সেনাবাহিনী

সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা কাঠের মালিক হিসেবে বান্দরবান সদর এলাকার মো. শাকিল খানের নাম জানা গেছে।

পরে জব্দ করা ৩১৫ টুকরা সেগুন কাঠ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বেতছড়া রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগ প্রচলিত আইন ও বিধি অনুযায়ী এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করছে।

সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে সেনাবাহিনীর নিয়মিত নজরদারি ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed