বাঘাইছড়িতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

বাঘাইছড়িতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

বাঘাইছড়িতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়িতে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাঘাইছড়ি থানা পুলিশের উদ্যোগে উপজেলার উগলছড়ি উত্তর পাড়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব, সমাজের প্রবীণ ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

কর্মসূচিতে বাঘাইছড়ি থানা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানা ও এসআই মাঈনুল ইসলাম।

এ ছাড়া আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাসুম মিয়া, উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উসমান গণি, স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ আনোয়ার হোসেন, উগলছড়ি উত্তর পাড়া পুরাতন বস্তি সমাজের মাতুব্বর এবং দক্ষিণ পাড়া সমাজের মাতুব্বর শামসুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা র‍্যালিতে অংশ নেন।

বাঘাইছড়িতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সংহতি জানান। তাদের মধ্যে ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবদুল মান্নান, বাঘাইছড়ি পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইব্রাহিম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নুরুল ইসলাম জিন্নাত এবং ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল বারি।

র‍্যালি শেষে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে।

বাঘাইছড়িকে মাদকমুক্ত করতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *