মানিকছড়িতে দাদির কুলখানির আগে ঘরে ঝুলছিল নাতির নিথর দেহ

মানিকছড়িতে দাদির কুলখানির আগে ঘরে ঝুলছিল নাতির নিথর দেহ

মানিকছড়িতে দাদির কুলখানির আগে ঘরে ঝুলছিল নাতির নিথর দেহ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মানিকছড়িতে সালাউদ্দিন আরিফ (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরিফ ওই এলাকার মিছির আলীর ছেলে। তিনি এক সন্তানের বাবা। তাঁর স্ত্রী ফারজানা আক্তার বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ছিল আরিফের দাদির কুলখানি। এ উপলক্ষে সকাল থেকেই পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এর মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে আরিফ তাঁর বাবার ঘরে চলে যান। পরে স্বজনেরা ঘরের সিলিংয়ে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান।

খবর পেয়ে মানিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে আরিফ এমন পদক্ষেপ নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরিফের বাবা মিছির আলী বলেন, আরিফ স্ত্রীকে নিয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জশপুর নতুন পাড়ায় থাকতেন। তাঁর মায়ের মৃত্যুর খবর পেয়ে দুই দিন আগে আরিফ বাড়িতে আসেন। শুক্রবার মায়ের কুলখানি চলাকালে ছেলে এমন ঘটনা ঘটাবে, তা তারা কল্পনাও করতে পারেননি। তবে কেন এমনটি ঘটল, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *