কারাগারের দেয়াল টপকে পালানো আসামি অবশেষে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

কারাগারের দেয়াল টপকে পালানো আসামি অবশেষে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

কারাগারের দেয়াল টপকে পালানো আসামি অবশেষে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি জেলা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যাওয়া এক আসামিকে নয় মাস পর গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহায়তায় নগরীর লালখান বাজারে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কাশ কিসলু।

গ্রেপ্তার মো. শফিকুল ইসলাম (২৪) খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ২০২৫ সালের ৯ নভেম্বর খাগড়াছড়ি জেলা কারাগারে আটক ছিলেন শফিকুল। ওই সময় তিনি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

শফিকুলের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কাশ কিসলু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শফিকুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারের পর শফিকুলকে আদালতে পাঠানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *