ভারতে সাজাভোগ শেষে সিলেট সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

ভারতে সাজাভোগ শেষে সিলেট সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

ভারতে সাজাভোগ শেষে সিলেট সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ছয় বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার বিকালে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- ঢাকার কদমতলী থানার জাকির হোসেনের ছেলে সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতক থানার সিরাজ আলীর ছেলে আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের আলাউদ্দিনের ছেলে এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাগাড়ী থানার মফিজ উদ্দিনের ছেলে তফিজুল ইসলাম (৪৭), চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রফিকুল ইসলামের ছেলে মামলত হোসেন (৩৪) এবং রাজশাহীর গোদাগাড়ী থানার মনিরুল ইসলামের ছেলে রিহাম (১৯)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসা ছয় বাংলাদেশি বিভিন্ন সময়ে সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। কারাগারে সাজাভোগের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দেশে ফেরত পাঠায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এর মধ্যে মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক কারাগারে তিনজন এবং ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে তিনজন কারাভোগ করেন। বুধবার বিকালে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে বিজিবি, বিএসএফ ও উভয় দেশের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) বজলুর রশিদ বলেন, ‘বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ছয় বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরে তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed