পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোহাম্মদপুর ইসলামি পাঠাগারের উদ্যোগে এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে খাতা ও কলম তুলে দেওয়া হয়।

মোহাম্মদপুর ইসলামি পাঠাগারের সাধারণ সম্পাদক মো. আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জানে আলম।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের পড়াশোনায় উৎসাহিত করতে ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও মোহাম্মদপুর ইসলামি পাঠাগারের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের সহ-সভাপতি মো. আমিন, কোষাধ্যক্ষ মো. নাহিদুল ইসলাম, স্থানীয় সম্মানিত ব্যক্তি মো. সুজন এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা কামনা চাকমা।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পাঠাগারের সদস্যবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *