অনলাইন প্রতারণা: ১,৯৩৮ আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

অনলাইন প্রতারণা: ১,৯৩৮ আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

অনলাইন প্রতারণা: দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয় নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ঘটনায় রামু থানার পরিদর্শক মিন্টু দত্ত বাদী হয়ে মামলা করেছেন।

বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কক্সবাজারে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) অহিদুর রহমান।

আটক ব্যক্তিরা হলেন, ওয়েই চিং ওয়েন, শু ইয়াংফান, ইয়ান চ্যাংশেং, শু হাইয়াং, উ জিয়ানশিয়ং ও ঝাং ঝেমিং।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন ও ৪০টি ল্যাপটপ উদ্ধার করা হয়। এ ছাড়া বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

অনলাইন প্রতারণা: দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অভিযোগের ধরন অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের সঙ্গে সম্পর্কিত।

মামলায় পলাতক আসামিরা হলেন, ঝান ইউয়ান ফান ওরফে বাবর আলী, পাই লেডিং, উ ঝিপিং ও জিয়ান ঝাং।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রায় ২৫০ জনের বেশি চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের বিভিন্ন এলাকায় হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। তাদের আটক করতে অভিযান চলমান রয়েছে।

হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।