রামগড়ে স্বামী-স্ত্রীর কাছ থেকে ৭৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

রামগড়ে স্বামী-স্ত্রীর কাছ থেকে ৭৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

রামগড়ে স্বামী-স্ত্রীর কাছ থেকে ৭৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী অভিযানে ৭৩ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ১৯ হাজার ৬৫০ টাকা ও দুটি মোবাইল ফোনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকার মো. ফরিদ উদ্দিন (৪২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ৫ মিনিটের দিকে রামগড় থানার একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীরকুল এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশের দাবি, ফরিদ উদ্দিনের বসতবাড়ির শয়নকক্ষে জানালা দিয়ে ইয়াবা বিক্রি করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে বাড়িটি ঘেরাও করে ফরিদ উদ্দিন ও তার স্ত্রী জাহানারা বেগমকে আটক করা হয়।

পুলিশ জানায়, পরে উপস্থিত সাক্ষীদের সামনে ফরিদ উদ্দিনের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচর থেকে একটি নীল জিপার প্যাকেটে রাখা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ১৯ হাজার ৬৫০ টাকা এবং একটি Oppo A38 অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

রামগড়ে স্বামী-স্ত্রীর কাছ থেকে ৭৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

অপরদিকে নারী কনস্টেবলের মাধ্যমে জাহানারা বেগমের দেহ তল্লাশি করে তার পরিহিত পেটিকোটের কোমরের ডান পাশে গুঁজে রাখা একটি নীল জিপার প্যাকেট থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার কাছ থেকে একটি Bontel বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা ৭৩ পিস ইয়াবার ওজন ৭ দশমিক ৩ গ্রাম। প্রতি পিস ৩০০ টাকা হিসেবে এর আনুমানিক মূল্য ২১ হাজার ৯০০ টাকা।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ইয়াবাগুলো পার্শ্ববর্তী ভূজপুর ও হেয়াকো এলাকা থেকে সংগ্রহ করে রামগড়ের ফেনীরকুল ও আশপাশের এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন—এমন দাবি করা হয়েছে মামলার এজাহারে।

এ ঘটনায় পুলিশের করা এজাহারের ভিত্তিতে শনিবার রামগড় থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদকে।

রামগড় থানা পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তার দুজনকে বিধি অনুযায়ী থানাহাজতে রাখা হয়েছে এবং পরবর্তী সময়ে তাদের আদালতে পাঠানো হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *