ধর্মঘট তুলে নিলো ভারতীয়রা, ৫ দিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটে টানা ৫ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। পণ্য আমদানি-রপ্তানি করতে জড়োসড়োভাবে কাজ করছেন ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টরা। বাণিজ্য চালুর খবরে স্বস্তিতে বন্দরের শ্রমিকরা আর পণ্য কিনতে বন্দরে আসছেন দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
আমদানি-রপ্তানি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি বলেন, ভারত অভ্যন্তরে ব্যবসায়ী জটিলতা থাকায় গেলো ৩১শে আগস্ট থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছিল রপ্তানিকারকরা। সমস্যার সমাধান হওয়ায় ৫ দিন বন্ধের পর আজ শনিবার থেকে আবারো আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।