নাইক্ষ্যংছড়িতে বাঙালি কাঠ ব্যবসায়ীকে জবাই করে হত্যা, বৌদ্ধ মন্দিরের সামনে থেকে লাশ উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে এক কাঠ ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের নাম জাফর আলম বাবুল।
শুক্রবার সকালে বাইশারী ইউনিয়নের ছাদুঅং পাড়ার ধুংছাই মারমার বৌদ্ধ মন্দিরের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, ছাদুঅং পাড়ার ধুংছাই মারমার বৌদ্ধ মন্দির এলাকায় দুর্বৃত্তরা জাফর আলম বাবুল নামে ওই কাঠ ব্যবসায়ীকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে মংক্যচিং মারমা নামে একজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় বাইশারীতে বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উৎসুক জনতার ভিড় বাড়লে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত জাফর আলম বাবুল স্থানীয় বাসিন্দা ওসমানের ছেলে।
স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাতে দেনা-পাওনা নিয়ে মন্দির এলাকায় একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।