উখিয়ায় পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার

উখিয়ায় পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার

উখিয়ায় পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে একটি পুরাতন আগ্নেয়াস্ত্র (পিস্তল) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পালংখালী উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গ্রাম থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে পালংখালী উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সন্দেহজনকভাবে অবস্থান করছে—এমন তথ্য পেয়ে বালুখালী পুলিশ ক্যাম্পের রাত্রিকালীন টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালায়। একপর্যায়ে সেখান থেকে একটি পুরাতন পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অস্ত্রটি কারা সেখানে রেখে গেছে এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বর্তমানে ঘটনাস্থলসহ আশপাশের এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি, চেকপোস্ট ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *