উখিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বেনজির ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর আবুল ফজলসহ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং সার ডিলাররা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার ও বীজের সুষ্ঠু ব্যবস্থাপনা, বিতরণ ব্যবস্থা এবং বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে কৃষকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সার ও বীজের সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন সভায় উপস্থিত সদস্যরা।
কৃষকদের কাছে যাতে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সার ও বীজ পৌঁছানো যায় এবং বাজারে সরবরাহ ও ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।