মহেশখালীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
![]()
জার্নাল প্রতিবেদক
‘কৃষক কার্ড থাকলে, সেবা পাবে হাতে হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের মহেশখালীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী জেলার ফুলগাজী উপজেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এমপি।
কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মহেশখালী উপজেলা পরিষদের পুরাতন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক চেয়ারম্যান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফ্ফারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকরা।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, কৃষক কার্ডের মাধ্যমে সরকারি কৃষি সহায়তা ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজে এবং সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা কৃষক কার্ডের গুরুত্ব এবং এর মাধ্যমে কৃষকরা কী ধরনের সরকারি সহায়তা ও কৃষি উপকরণ পাবেন, সে বিষয়ে উপস্থিত কৃষকদের অবহিত করেন।
কৃষকরা জানান, কৃষক কার্ড চালুর ফলে সরকারি সহায়তা ও কৃষি উপকরণ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে তারা প্রত্যাশা করছেন। পাশাপাশি কৃষি খাতের বিভিন্ন সরকারি সেবা সরাসরি কৃষকদের কাছে পৌঁছালে তারা উপকৃত হবেন বলেও আশা প্রকাশ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।