খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ

খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ

খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোররাতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) সীমান্তবর্তী জানমারাটিলা ডাউন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

৩২ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২৬২/২৬-এসের কাছাকাছি এলাকা দিয়ে বিদেশি অস্ত্র ও ভারতীয় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীবের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে দলটি সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে রাত ১টা ৪৫ মিনিটের দিকে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচটি পরিত্যক্ত বস্তা উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

উদ্ধার করা বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩১ বোতল মদ, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ৪৭ কার্টনে থাকা ৪৭০ প্যাকেট ভারতীয় মোনো সিগারেট পাওয়া যায়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

জব্দ করা অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *