দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ পেল ৮০ জন

দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ পেল ৮০ জন

দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ পেল ৮০ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় পিছিয়ে পড়া ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবায় পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর উদ্যোগে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় শিয়ালদহপাড়া বিওপির দায়িত্বপূর্ণ দুর্গম পাহাড়ি এলাকায় এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসান ইমামের নেতৃত্বে পরিচালিত মেডিকেল ক্যাম্পে এলাকার দীর্ঘদিনের ও জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষদের চিকিৎসাসেবা দেওয়া হয়।

দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষকে চিকিৎসাসেবা পেতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দূরের স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। এমন বাস্তবতায় স্থানীয়দের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়।

দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ পেল ৮০ জন

মেডিকেল ক্যাম্পে মোট ৮০ জন স্থানীয় অসুস্থ ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। সেবাগ্রহীতাদের মধ্যে ৪০ জন শিশু, ২৩ জন পুরুষ এবং ১৭ জন নারী ছিলেন।

চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে অলকা রানী, ভূমিকা ত্রিপুরা, থাইমন্টি ত্রিপুরা, মনির ত্রিপুরা, নোলেন ত্রিপুরা, ডিমন্টি ত্রিপুরা (১১), ভূমির ত্রিপুরা (১৫), কাকোন্তি ত্রিপুরা, নাজু রানী ত্রিপুরা, অপুটি ত্রিপুরা, অলকা (২৬) ও চৌন্দ্র ত্রিপুরা (৩)সহ স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু ছিলেন।

স্থানীয়দের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ায় সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন। দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে চিকিৎসাসেবা ও ওষুধপ্রাপ্তির সুযোগ তুলনামূলকভাবে সীমিত, সেখানে বিজিবির এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানান।

বাঘাইহাট ব্যাটালিয়ন সূত্রে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বিজিবি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও স্থানীয় মানুষের প্রয়োজন অনুযায়ী এ ধরনের চিকিৎসাসেবা ও অন্যান্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *