রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডি টুর্নামেন্ট শুরু

রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডি টুর্নামেন্ট শুরু

রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডি টুর্নামেন্ট শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটিতে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডি টুর্নামেন্ট। শনিবার সকালে কুমার সুমিত রায় জিমনেশিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব সাইফুল ইসলাম ভুট্টো, শিক্ষাবিদ অঞ্জলিকা খীসাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, প্রশাসনের পাশাপাশি বেসরকারি পর্যায়েও নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা গেলে রাঙামাটি থেকে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় পর্যায়ে উঠে আসতে পারবেন।

রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডি টুর্নামেন্ট শুরু

তিনি বলেন, অতীতে মারী থেকে শুরু করে কুমার সুমিত রায় এবং বর্তমানে জাতীয় পর্যায়ের বক্সার সুরেশ চাকমা ও ঋতু রুপনারা দেশের জন্য সুনাম বয়ে আনছেন। সঠিক পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে রাঙামাটিতে আরও অনেক ক্রীড়াবিদ তৈরি হবে। সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় জুরাছড়ি উপজেলা প্রমিলা কাবাডি দল ৪০-১৫ পয়েন্টে লংগদু উপজেলা দলকে পরাজিত করে। দিনের অপর খেলায় রাজস্থলী উপজেলা দলকে ৩৬-১২ পয়েন্টে হারিয়ে জয় পায় কাউখালী উপজেলা কাবাডি দল।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে রাঙামাটি জেলার ১০ উপজেলার ১০টি প্রমিলা কাবাডি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার মাধ্যমে জেলার নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের নিয়মিত ক্রীড়াচর্চায় উৎসাহিত করা এবং জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ের জন্য খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *