কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকা হাসিনা বেগম সুমিকে (২৮) হত্যার দায়ে মো. মাহিবুর রহমান মহিবুল্লাহ নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাহিবুর রহমান নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল গ্রামের মো. মনির উদ্দিনের ছেলে। তিনি কাপ্তাইয়ে ফার্নিচারের কাজ করতেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, কাপ্তাই নতুন বাজারে ফার্নিচারের কাজ করার সুবাদে স্থানীয় হাসিনা বেগম সুমির সঙ্গে মাহিবুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়। একপর্যায়ে মাহিবুরের অন্যত্র বিয়ে ঠিক হলে সুমি তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ২০২২ সালের ১১ মার্চ রাতে কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাহিবুর ইট দিয়ে সুমির মাথায় আঘাত করেন। এতে তাঁর মৃত্যু হয় বলে মামলার বিবরণে বলা হয়েছে।

কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

পরে হত্যার ঘটনা আড়াল করতে সিগারেটের আগুন দিয়ে লাশে আগুন ধরিয়ে দিয়ে মাহিবুর ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। পরদিন ১২ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণের একটি পরিত্যক্ত টয়লেট থেকে ওই নারীর পোড়া লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত সুমির মা বাদী হয়ে কাপ্তাই থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় দীর্ঘ সময় ধরে সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুম বলেন, মামলা পরিচালনার জন্য শুরুতে কোনো আইনজীবী ছিলেন না। বিবেকের দায়বদ্ধতা থেকে তিনি আসামির পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন এবং আদালতে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন। তবে আসামি এর আগে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আদালত এ রায় দিয়েছেন বলে তিনি জানান।

রায়ের বিষয়ে প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মো. মাসুম বলেন, “আমরা এই রায়ে সংক্ষুব্ধ। আসামির সঙ্গে কথা বলে দ্রুতই উচ্চ আদালতে আপিল করব। আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাব।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *