ঝাড়খণ্ডের রামগড় সেনানিবাসে প্রশিক্ষণ পরিদর্শন করলেন ভারতীয় ইস্টার্ন কমান্ডের প্রধান
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভিএমবি কৃষ্ণন ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলায় রামগড় সেনানিবাস পরিদর্শন করেছেন। এ সময় তিনি পাঞ্জাব রেজিমেন্টাল সেন্টারে প্রশিক্ষণরত অগ্নিবীরদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে প্রশিক্ষণের উৎকর্ষ অর্জন এবং অগ্নিবীরদের সার্বিক বিকাশে পাঞ্জাব রেজিমেন্টাল সেন্টারের প্রচেষ্টার প্রশংসা করেন লেফটেন্যান্ট জেনারেল কৃষ্ণন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের অগ্নিপথ নিয়োগ প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত সেনাসদস্যদের ‘অগ্নিবীর’ বলা হয়। তাঁদের সামরিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির ওপর এ প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।