রাঙামাটিতে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করল এসআরবি ৭

রাঙামাটিতে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করল এসআরবি ৭

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে ‘এসআরবি ৭’-এর একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন দলটির সদস্যরা। পরিদর্শন শেষে শহরের রিজার্ভ বাজার এলাকার শ্রী শ্রী গীতাশ্রম মন্দির প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এসআরবি ৭-এর স্কোয়াড কমান্ডার আশরাফুল ইসলাম।

তিনি জানান, রাঙামাটি জেলা ‘এসআরবি ৭ হাটহাজারী’-এর আওতাভুক্ত হওয়ায় নিয়মিত সামাজিক ও নিরাপত্তামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ পরিদর্শন পরিচালনা করা হয়েছে।

রাঙামাটিতে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করল এসআরবি ৭

পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে আশরাফুল ইসলাম বলেন, রাঙামাটির প্রতিটি পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা উদ্‌যাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে বর্তমানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর রাঙামাটি জেলাজুড়ে মোট ৪৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *