সরইয়ে জমি জবরদখল ও ভূমি অনিয়মের অভিযোগে মানববন্ধন

সরইয়ে জমি জবরদখল ও ভূমি অনিয়মের অভিযোগে মানববন্ধন

সরইয়ে জমি জবরদখল ও ভূমি অনিয়মের অভিযোগে মানববন্ধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে জমি জবরদখল, কথিত জাল দলিল তৈরি ও ব্যবহার, মিথ্যা প্রচারণা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত জমির মালিকানা নির্ধারণ এবং প্রতিকারের দাবিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বান্দরবান শহরের মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচি পালিত হয়।

‘৫ নম্বর সরই ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় হাজিরাম ত্রিপুরা ও তাঁর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে জমি নিয়ে বিরোধ সৃষ্টি, জবরদখল, কথিত জাল দলিল তৈরি ও ব্যবহার এবং স্থানীয় হেডম্যানের নাম ব্যবহার করে গণস্বাক্ষর সংগ্রহের অভিযোগ তোলা হয়।

মানববন্ধনে বক্তারা লামা রাবার ইন্ডাস্ট্রি, মেরিডিয়ান কোম্পানি এবং এস এম খান মোয়াজ্জেম হোসেনের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধেও বিরোধপূর্ণ জমির মালিকানা ও দখলসংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তাঁরা বলেন, জমির মালিকানা নিয়ে বিরোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে আইনানুগভাবে সমস্যার সমাধান করা প্রয়োজন।

সরইয়ে জমি জবরদখল ও ভূমি অনিয়মের অভিযোগে মানববন্ধন

কর্মসূচি থেকে বিরোধপূর্ণ জমির খতিয়ান, দাগ নম্বর, দলিল, নামজারি ও বন্দোবস্তসংক্রান্ত কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণের দাবি জানানো হয়। একই সঙ্গে জমি নিয়ে বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আয়োজকেরা।

মানববন্ধন শেষে এসব দাবিতে বান্দরবানের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানান আয়োজকেরা।

তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা এবং জমির প্রকৃত মালিকানা নির্ধারণে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *