প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে সপ্তাহব্যাপী উৎসব, থাকছে রথযাত্রা ও ফানুস উত্তোলন

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে সপ্তাহব্যাপী উৎসব, থাকছে রথযাত্রা ও ফানুস উত্তোলন

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে সপ্তাহব্যাপী উৎসব, থাকছে রথযাত্রা ও ফানুস উত্তোলন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ বা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন। উৎসবকে ঘিরে হ্যান্ডবল টুর্নামেন্ট, ম্যারাথন দৌড়, মঙ্গল রথযাত্রা, ফানুস উত্তোলন, মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও পাড়াভিত্তিক পিঠা তৈরির উৎসবসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে উৎসব উদযাপন পরিষদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন পরিষদের নেতারা। ২১ অক্টোবর থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।

আয়োজকদের সূচি অনুযায়ী, গত ২১ অক্টোবর ফাতেমা রাণী মিশন মাঠে হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আগামী ২৪ অক্টোবর একই মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এ ছাড়া ২৫ অক্টোবর ক্যামলং থেকে পুরাতন রাজবাড়ী মাঠ পর্যন্ত আয়োজন করা হবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

উৎসবের অন্যতম আকর্ষণ মঙ্গল রথযাত্রা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। ওই দিন পুরাতন রাজবাড়ী প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু বৌদ্ধবিহার ও উজানী পাড়া রাজগুরু বৌদ্ধবিহারের অভিমুখে যাবে। পরে উজানী পাড়া খেয়াঘাটে সাঙ্গু নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে।

উৎসবের শেষ দিন ২৭ অক্টোবর রাজগুরু বৌদ্ধবিহার প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও চুলামণি জাদির উদ্দেশে ফানুস উত্তোলন করা হবে। একই দিন বিভিন্ন পাড়ার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে পাড়াভিত্তিক পিঠা তৈরির উৎসব।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনু মং মারমা, সাধারণ সম্পাদক উক্যসিং, নির্বাহী সম্পাদক কি কিউ মারমাসহ কমিটির নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনে সপ্তাহব্যাপী এ আয়োজন বান্দরবানের উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছেন আয়োজকেরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *