রাঙামাটিতে শান্তি ও সম্প্রীতি কামনায় প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

রাঙামাটিতে শান্তি ও সম্প্রীতি কামনায় প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

রাঙামাটিতে শান্তি ও সম্প্রীতি কামনায় প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

নানা আনুষ্ঠানিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটিতে উদ্‌যাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল, সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি এবং পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

রোববার সকালে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ভোর থেকেই মুখর হয়ে ওঠে জেলার সর্ববৃহৎ বৌদ্ধ উপাসনালয় রাজ বনবিহার। প্রদীপ প্রজ্বালন ও বুদ্ধপূজার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এ সময় পুণ্যার্থীরা বুদ্ধের চরণে শ্রদ্ধা নিবেদন করে বিশেষ প্রার্থনায় অংশ নেন। পাশাপাশি বুদ্ধস্নান, পঞ্চশীল গ্রহণ এবং ভিক্ষুসংঘকে অষ্টপরিষ্কার দানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান নিষ্ঠার সঙ্গে পালন করা হয়।

রাঙামাটিতে শান্তি ও সম্প্রীতি কামনায় প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাব্রত পালন করেন। এ সাধনা শেষে আশ্বিনী পূর্ণিমায় তাঁরা প্রবারণা বা আত্মশুদ্ধির উৎসবে অংশ নেন।

প্রবারণা পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে পবিত্র এ দিনে ভিক্ষু ও সাধারণ পুণ্যার্থীরা অতীত জীবনের ভুলত্রুটির জন্য একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে সব সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রাখা এবং দেশ ও জাতির উত্তরোত্তর মঙ্গল কামনায় প্রার্থনা করেন তাঁরা।

রাঙামাটিতে শান্তি ও সম্প্রীতি কামনায় প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

রাজ বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির এ উপলক্ষে আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশ ও জাতির সবার মধ্যে মৈত্রী ও সহনশীলতা বজায় থাকুক। পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাক।

উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে পরবর্তী এক মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধবিহারে শুরু হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন কঠিন চীবর দান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *