সাজেকে সড়ক অবরোধের মধ্যেই রাঙামাটিতে হেডম্যান ও কার্বারীদের সাথে প্রশাসনের সভা

সাজেকে সড়ক অবরোধের মধ্যেই রাঙামাটিতে হেডম্যান ও কার্বারীদের সাথে প্রশাসনের সভা

সাজেকে সড়ক অবরোধের মধ্যেই রাঙামাটিতে হেডম্যান ও কার্বারীদের সাথে প্রশাসনের সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সাজেকে সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফের ডাকে তৃতীয় দফায় টানা চতুর্থ দিনে সড়ক অবরোধের মধ্যেই হেডম্যান ও কার্বারীদের সাথে সভা করছে রাঙামাটি জেলা প্রশাসন।

আজ রবিবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাজেক সমস্যা সমাধানে হেডম্যান প্রতিনিধি দিয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভুইয়া এমপি, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ হেডম্যান ও কার্বারীরা উপস্থিত ছিলেন।

সভায়, সাজেকের ঘটনা সমাধান এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে হেডম্যান ও কারবারীদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়। একই সঙ্গে কীভাবে স্থায়ী সমাধানের পথ বের করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আমরা কার সাথে বসবো? ওরা তো কোন দৃশ্যমান না। তো আমরা ওদের সাথে বসতে চাই, সরকারও আলোচনায় বিশ্বাসী। আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। আমরা আশা করি অচিরেই এটার সমাধান হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভুইয়া এমপি বলেন, মুলত সাজেকে একটি সংগঠন আধিপত্য বিস্তার করছে। আধিপত্য বিস্তারের লড়াই মূলত ভেতরের। উপরে তো হেডম্যান কারবারির ও ছাত্র-জনতার নাম আসতেছে। এটা আসলে তো একটা ফেইক। ইতিমধ্যে সমস্যা সমাধানে তিনজন হেডম্যান-কারবারিকে দিয়ে তিন সদস্যবিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছ। ওরা প্রান্তিক পর্যায়ে হেডম্যান-কার্বারি হিসেবে নিজেদেরকে দাবি করছে, তাদের সাথে আলোচনা করবে। বাঘাইছড়ি ইউএনও সাজেক থানার ওসি সব কিছুর ব্যবস্থাপনায় থাকবেন।

অপরদিকে, ইউপিডিএফের মদদপুষ্ট সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এর ডাকে আজও সাজেকে সড়কের হাজাছড়া, ১০ নং গঙ্গাবাজার, ১৪ কিলো সহ বিভিন্ন জনশূণ্য এলাকায় টায়ার জ্বালিয়েছে অবরোধকারীরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *