আসামের কোকরাঝাড়ের জঙ্গলে অস্ত্র, বিস্ফোরক উদ্ধার

আসামের কোকরাঝাড়ের জঙ্গলে অস্ত্র, বিস্ফোরক উদ্ধার

আসামের কোকরাঝাড়ের জঙ্গলে অস্ত্র, বিস্ফোরক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের আসাম রাজ্যের কোকরাঝাড় জেলার একটি ঘন জঙ্গল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকের মজুত উদ্ধার করেছে পুলিশ। নিষিদ্ধ সশস্ত্র সংগঠন ন্যাশনাল সাঁওতাল লিবারেশন আর্মির (এনএসএলএ) সদস্যরা এসব অস্ত্র ও বিস্ফোরক ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (২৪ অক্টোবর) জেলার মতিঝোরা এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

মুখ্যমন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গল এলাকায় অস্ত্র ও বিস্ফোরক মজুত থাকার খবর পেয়ে কোকরাঝাড় পুলিশ এ অভিযান শুরু করে।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১০টি ইলেকট্রনিক ডেটোনেটর, ৬ দশমিক ৫ কেজি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), ৬ দশমিক ৫ কেজি টিএনটি পাউডার বিস্ফোরক এবং কারখানায় তৈরি একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল। পিস্তলটির সঙ্গে একটি ম্যাগাজিন ও একটি কার্তুজও উদ্ধার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান মুখ্যমন্ত্রী।

এ উদ্ধারকে আসাম পুলিশের বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, রাজ্যে সশস্ত্র তৎপরতার অবশিষ্ট চিহ্ন নির্মূল করার প্রচেষ্টার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আসামের সশস্ত্র তৎপরতার প্রতিটি অবশিষ্ট চিহ্ন ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে পুলিশ। এ ক্ষেত্রে এটি আসাম পুলিশের বড় সাফল্য।’

তিনি আরও বলেন, বডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নে (বিটিআর) শান্তি বজায় রাখা রাজ্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

রাজ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র ও বিস্ফোরক শনাক্ত এবং সেগুলো জব্দ করতে নিরাপত্তা সংস্থাগুলোর চলমান তৎপরতার মধ্যেই এ উদ্ধার অভিযান চালানো হলো।

তবে অভিযান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এবং উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকের উৎস তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *