সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে ২৩২ জন স্থানীয় বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের নিয়মিত জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ ক্যাম্পে দ্বীপের বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ মনসুর আলী-এর ব্যবস্থাপনায় ২৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে মোট ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উপকূলীয় ও দ্বীপাঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে কোস্ট গার্ড।

স্থানীয় বাসিন্দারা জানান, সেন্টমার্টিনের মতো দুর্গম দ্বীপে চিকিৎসাসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ ধরনের বিনামূল্যের মেডিকেল ক্যাম্প স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে নিম্নআয়ের ও অসহায় মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন।

কোস্ট গার্ডের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসাসেবা ও মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা জানিয়েছেন তাঁরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *