নতুন প্রজন্মের চর্চায় বেঁচে থাকুক নজরুলের সৃষ্টি, রামগড়ে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

নতুন প্রজন্মের চর্চায় বেঁচে থাকুক নজরুলের সৃষ্টি, রামগড়ে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

নতুন প্রজন্মের চর্চায় বেঁচে থাকুক নজরুলের সৃষ্টি, রামগড়ে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি বলেছেন, কবির সৃষ্টি ও সংস্কৃতিকে দেশের প্রতিটি প্রান্তে ব্যাপকভাবে উদযাপন করতে হবে। তা না হলে নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির স্মৃতি ও সাহিত্যচর্চা ধীরে ধীরে আড়ালে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। নজরুলের জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদের তাঁর কবিতা, ছড়া, গান, ছন্দ, নাটক ও গল্প বেশি বেশি পড়ার অভ্যাস গড়ে তোলারও পরামর্শ দেন তিনি।

‘নজরুল বর্ষ’ উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলায় আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মের মাধ্যমে মানুষের মধ্যে জাগরণ, মানবিকতা ও প্রগতিশীল চেতনার বার্তা ছড়িয়ে দিয়েছেন। তাঁর সাহিত্যকর্মের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় যত বাড়বে, ততই তারা কবির চিন্তা, আদর্শ ও সৃষ্টিশীলতার নানা দিক সম্পর্কে জানতে পারবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক অঙ্গনে নজরুলচর্চা আরও বিস্তৃত করা প্রয়োজন।

নতুন প্রজন্মের চর্চায় বেঁচে থাকুক নজরুলের সৃষ্টি, রামগড়ে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

তিনি আরও বলেন, সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি সাহিত্য, সংগীত ও শিল্পচর্চার প্রতি আগ্রহী করে তোলে। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায় এবং দেশের সাহিত্য-সংস্কৃতি সম্পর্কে জানার পরিসরও বিস্তৃত হয়। জাতীয় কবির সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীন আল জান্নাত, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম এবং পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

উপজেলা সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ইউএনও কাজী শামীম।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং জাতীয় কবির সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতি বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed