পানছড়িতে প্রতিপক্ষের সাথে গোলাগুলিতে আহত ইউপিডিএফ সন্ত্রাসী রবি চাকমা চট্টগ্রামে গ্রেফতার

পানছড়িতে প্রতিপক্ষের সাথে গোলাগুলিতে আহত ইউপিডিএফ সন্ত্রাসী রবি চাকমা চট্টগ্রামে গ্রেফতার

পানছড়িতে প্রতিপক্ষের সাথে গোলাগুলিতে আহত ইউপিডিএফ সন্ত্রাসী রবি চাকমা চট্টগ্রামে গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে উপজাতিভিত্তিক পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনায় আহত ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী সবিরণ চাকমা ওরফে রবি চাকমাকে (৩৬) একটি হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পলাতক এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম মৃগ রঞ্জন চাকমা এবং মাতার নাম কালাবি চাকমা। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের জমিনদার কারবারি পাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রবি চাকমা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর অর্থোপেডিকস ওয়ার্ডের সাব-ওয়ার্ড ৭৯-এর রেড ইউনিটের ৪৯ নম্বর শয্যায় চিকিৎসা নিচ্ছেন। তাঁর ডান হাত ও ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

খাগড়াছড়ি জেলা পুলিশের মাধ্যমে পানছড়ি থানার ২৯ মার্চ ২০২৬ তারিখের ৪ নম্বর মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা যায়। চিকিৎসায় কিছুটা সুস্থ হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে তাঁকে আদালতে হাজির করা হবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে খাগড়াছড়ি জেলা পুলিশের মাধ্যমে তাঁকে খাগড়াছড়িতে নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বিকেলে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বড়কোণা-শুকনাছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে রবি চাকমা আহত হন এবং পরে তাঁকে চিকিৎসার জন্য গোপনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed