সাজেক সড়কে পাল্টাপাল্টি অবরোধে অচলাবস্থা

সাজেক সড়কে পাল্টাপাল্টি অবরোধে অচলাবস্থা

সাজেক সড়কে পাল্টাপাল্টি অবরোধে অচলাবস্থা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির সাজেক সড়কে দুটি সংগঠন একদিনের জন্য অবরোধ কর্মসূচি শিথিলের ঘোষণা দিলেও এর বিরোধিতা করে পাল্টা অবরোধের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

রবিবার সকাল থেকে চালক ও শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বন্ধ রয়েছে দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে যানবাহন চলাচল। তবে রাঙামাটি থেকে খাগড়াছড়ি সহ আন্ত:জেলার বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

সাজেককে ঘিরে চলমান সড়ক অবরোধ কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বাঘাইছড়ি উপজেলা থেকে সকাল থেকে কোন যাত্রীবাহী গাড়ি ছেড়ে যায়নি। ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে অবরোধের কারনে দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি রুটে গাড়ি চলাচল না করায় বেকার হয়ে পড়েছে চালক শ্রমিকরা। তাই চালক ও শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আমাদের এই অবরোধ।

রাঙামাটির বাঘাইছড়ি যাত্রীবাহী পিকআপ ও জীপ কাউন্টারের লাইনম্যান স্বপন কান্তি দে বলেন, বাঘাইছড়ি থেকে ফোন করে জানিয়েছে আর কোন গাড়ি চলবে না। তাই আমরা টিকিট বিক্রি বন্ধ রেখেছি।

বাঘাইছড়ি পিকআপ ও জীপ কাউন্টারের লাইনম্যান রুনু কান্তি দে বলেন, চালক ও শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধি, নিজেদের ইচ্ছামতো সড়ক অবরোধ ঘোষনাসহ নানা প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন তার। যার কারণের সকাল থেকে বাঘাইছড়ি থেকে যাত্রীবাহী কোন পিকআপ ও জীপ ছেড়ে যায়নি, চলাচল করেনি বাসও।

সাজেক সড়কে পাল্টাপাল্টি অবরোধে অচলাবস্থা

রাঙামাটির আন্ত:জেলা বাসের লাইনম্যান সুমন চাকমা বলেন, সকাল থেকে খাগড়াছড়ি, বান্দরবান, নানিয়ারচরসহ সব বাস সঠিক সময়ে ছেড়ে গেছে। রাঙামাটির এদিকে কোন অবরোধ নাই। শুনেছি খাগড়াছড়ি থেকে দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

অপরদিকে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি সাজেক সড়কে ১২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে।

কমিটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানায়, সাজেকে সহিংসতা, সশস্ত্র তৎপরতা, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সশস্ত্র মহড়া এবং পর্যটকদের জিম্মি করে হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

গত ৩১ অক্টোবর কলাবুনিয়া এলাকায় নতুন করে গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানায় সংগঠনটি।

প্রসঙ্গত, তৃতীয় দফায় গত ২২ অক্টোবর থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ চলছিল। তবে এলাকার সাধারণ জনগণের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে ১ নভেম্বর রিবাবার একদিনের জন্য অবরোধ শিথিল করে সংগঠন দুটি। সংগঠন দুটির অন্যতম দাবি, জেএসএসের সন্তু লারমা-সমর্থিত সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নিতে হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *