নানিয়ারচরে জাতীয় যুব দিবস পালিত, র‍্যালিতে অংশ নেন দুই শতাধিক যুবক

নানিয়ারচরে জাতীয় যুব দিবস পালিত, র‍্যালিতে অংশ নেন দুই শতাধিক যুবক

নানিয়ারচরে জাতীয় যুব দিবস পালিত, র‍্যালিতে অংশ নেন দুই শতাধিক যুবক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির নানিয়ারচরে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে নানিয়ারচর উপজেলা সড়কে প্রায় দুই শতাধিক যুবকের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নানিয়ারচরে জাতীয় যুব দিবস পালিত, র‍্যালিতে অংশ নেন দুই শতাধিক যুবক

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর পেয়ারা বেগম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুব সংগঠনের উপদেষ্টা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল হয়ে উঠতে হবে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নেওয়া প্রয়োজন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *