কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন, যুব সংগঠন ও উদ্যোক্তাদের মাঝে অনুদান-ঋণ বিতরণ

কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন, যুব সংগঠন ও উদ্যোক্তাদের মাঝে অনুদান-ঋণ বিতরণ

কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন, যুব সংগঠন ও উদ্যোক্তাদের মাঝে অনুদান-ঋণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য যুব র‍্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন, যুব সংগঠন ও উদ্যোক্তাদের মাঝে অনুদান-ঋণ বিতরণ

কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে যুবকদের নিজেদের স্বাবলম্বী করে তুলতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী এবং কাপ্তাই থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন, যুব সংগঠন ও উদ্যোক্তাদের মাঝে অনুদান-ঋণ বিতরণ

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, যুব সংগঠক ও কাপ্তাই উপজেলা যুবদলের সদস্যসচিব ইব্রাহীম হাবিব মিলু, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, যুব সংগঠক ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম, চন্দ্রঘোনা একতা যুব সংঘের সাধারণ সম্পাদক মো. রাব্বি এবং ঋণগ্রহীতা থুইনচিং মারমা।

আলোচনা সভা শেষে যুব কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান বিতরণ, যুবঋণের চেক প্রদান এবং নিবন্ধিত যুব সংগঠনগুলোর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

পরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন বাউলশিল্পী বসুদেব মল্লিক ও লিপি দাশ।

আয়োজকেরা জানান, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করার লক্ষ্যেই সরকার এসব কর্মসূচি গ্রহণ করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *